
হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
রাজধানী রিয়াদসহ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলে হুথিদের বেশ কয়েকটি ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি জোট। একইসঙ্গে নাজরান শহরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই ক্র নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা। হুথিদের সহায়তার কথা অস্বীকার করে চলমান সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনের প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়েছে বেশ কয়েকটি জাহাজ। আর হরমুজ পুনরায় সচলের প্রস্তাব দিয়ে তেহরান বলছে, সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে।

পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা নেই তেহরানের—মাসুদ পেজেশকিয়ান
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি ব্যক্ত করলেও মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহার করে নিলে হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে; অন্যথায় মার্কিন বাহিনীকে জোরপূর্বক তাড়িয়ে দেয়া হবে। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার পাশাপাশি নতুন করে মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া ঠেকানো সম্ভব হবে।

‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ইউক্রেনের ৬ তেল স্থাপনায় রুশ হামলা
ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু একদিনেই ইউক্রেনের ছয়টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ক্রেমলিনের মুখপাত্রের দাবি, পাল্টাপাল্টি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। আর স্টিভ উইটকফের দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি করেছে ওয়াশিংটন।

‘সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে সরকার’
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আটকে থাকা সৌদি আরব প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে সরকার কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

‘মক্কা-মদিনার সুরক্ষায় সহায়তা চাইলে পাশে থাকবে বাংলাদেশ’
মক্কা-মদিনাসহ পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, সৌদি আরব সহযোগিতা চাইলে তা দেয়া হবে।

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান চলাচল ব্যাহত; তীব্র রূপ নিচ্ছে সৌদি-হুথি সংঘাত
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। বৃহস্পতিবার সকালে রিয়াদে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে নগরীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপকূল থেকে দূরে মার্কিন বাহিনীর অবস্থান, ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়াচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার সক্ষমতা বা পাল্লা (রেঞ্জ) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানি উপকূল থেকে মার্কিন সামরিক বাহিনী দূরে অবস্থান করায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বরাত দিয়ে দ্য ডন এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ, বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে শীর্ষ জাতীয় নিরাপত্তা দলের রুদ্ধদ্বার বৈঠক এবং মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘটনায় ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা জোরদার হয়েছে। কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়ে নিজেদের কৌশলগত বিকল্প আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। গালফ নিউজ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রণতরি ও সেনাসংখ্যা বাড়াচ্ছে পেন্টাগন; মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বড় পরিসরে বাড়াতে আরও একটি বিমানবাহী রণতরি এবং হাজার হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার বিমান হামলা জোরদার করার প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা পেলে ‘কঠোর আঘাত’ করা হবে—ট্রাম্প
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে সহ-পাইলটের হামলার পেছনে তেহরানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে ইরানকে ‘কঠোর আঘাত’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উড়োজাহাজটিতে থাকা ১৮০ জনের বেশি আরোহীকে হত্যার চেষ্টার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য বা বিদেশি সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলার মধ্যেই গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই হুঁশিয়ারি দেন তিনি। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে রেভল্যুশনারি গার্ডসের অভিযান, নিহত ৬ ‘সন্ত্রাসী’
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অশান্ত সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) অভিযানে একটি ‘সন্ত্রাসী’ দলের ছয় সদস্য নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।