
ইবোলা আক্রান্ত দেশ থেকে ফেরায় মার্কিন যাত্রীদের জন্য নতুন ভ্রমণবিধি
ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে উগান্ডা, দক্ষিণ সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) সম্প্রতি যাওয়া নির্দিষ্ট যাত্রীদের জন্য ভ্রমণবিধি কঠোর করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা; আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা আনছে দেশটি
থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় হতাহতের জেরে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের ওপর জোর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। অর্থাৎ জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন সীমিত করার জন্য আইন প্রবর্তনের পরিকল্পনা করছেন তিনি। আর নতুন এই আইনে শুধু কর্তব্যরত সরকারি কর্মকর্তাদেরই অস্ত্র বহনের অনুমতি দেয়া হবে বললেন থাই প্রধানমন্ত্রী। এদিকে বন্দুক হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩০ থেকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ইরান যুদ্ধ শেষের আশায় ট্রাম্প; উত্তেজনা কাটেনি হরমুজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি ফের চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে চুক্তি হলেও হরমুজের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে, দাবি ইরানের। অন্যদিকে সৌদি যুবরাজ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও লোহিত সাগরে হুথিদের হামলার বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে যৌথ মহড়ায় সফলভাবে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে ইসরাইল-যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

সুপ্রিম কোর্টের রায়ের পরও জন্মসূত্রে নাগরিকত্বে নতুন কড়াকড়ি ট্রাম্পের
সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে আবারও দু’টি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ওভাল অফিসে এ সংক্রান্ত এক প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। নতুন এ আদেশগুলির লক্ষ্য হচ্ছে কথিত বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশে যুক্তরাষ্ট্র ভ্রমণ বন্ধ এবং কিছু নির্দিষ্ট দেশের নাগরিকের সন্তানদের নাগরিকত্বের অধিকার সীমিত করা।

হরমুজে ইরান-ওমান সমঝোতা; যুক্তরাষ্ট্রের আপত্তির শঙ্কা
ইরান-ওমান হরমুজ চুক্তিতে হরমুজের উত্তর ও দক্ষিণ জলসীমার সমন্বয়ে নতুন একটি মধ্যবর্তী করিডোর প্রতিষ্ঠা ও উভয় রাষ্ট্রের সার্বভৌমত্বসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্লেষকদের শঙ্কা, আন্তর্জাতিক জলসীমা হরমুজে ইরানের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজে টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অবকাঠামো হবে লক্ষ্যবস্তু, ইরানের হুঁশিয়ারি
ইরান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে এসব দেশের জ্বালানি, বিদ্যুৎ ও পানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক অস্ত্র আধুনিকায়নে ব্যস্ত ৯ দেশ; বাড়ছে ওয়ারহেড মোতায়েন
২০২৫ সালে বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশ তাদের অস্ত্র ভাণ্ডার আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ অব্যাহত রেখেছে। ব্যবহারযোগ্য এবং ক্ষেপণাস্ত্র ও উড়োজাহাজে মোতায়েন থাকা ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) ২০২৬ সালের প্রকাশিত উপাত্তে এসব তথ্য উঠে এসেছে। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের রায়ে বাতিল শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিলো ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্ক বাবদ আদায় করা প্রায় ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উঠে এসেছে। তবে এই অর্থ সাধারণ ভোক্তাদের নয়, আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে গেছে বলে অভিযোগ তুলেছেন সমালোচকেরা।

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এসময় দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ১৪ জন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় গতকাল (বুধবার, ৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ডেকাটর অ্যাভিনিউয়ের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

‘ইরানের কট্টরপন্থিরাই যুদ্ধ দীর্ঘায়িত করছে’—জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—সব ধরনের কৌশলই ব্যবহার করা হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব, হরমুজে নিয়ন্ত্রণ চাইছে তেহরান
পাঁচ মাস ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ পাবে তেহরান। গতকাল (বুধবার, ৫ আগস্ট) একজন জ্যেষ্ঠ ইরানি সূত্র ও দুজন আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। এটি এখন পর্যন্ত ইরানকে দেয়া সবচেয়ে বড় ছাড়গুলোর একটি হতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।