
নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলোর আইন পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচন: শাহে আলম
নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে নবনির্বাচিত জেলা প্রশাসকদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত নয় বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। আজ (রোববার, ২৯ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সম্প্রতি ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইফ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হতে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। আজ (রোববার, ৮ মার্চ) বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে কাল এনসিপির বিক্ষোভ
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (মঙ্গলবার, ২০ মে) রাজধানীর বাংলামোটরে রাতে এক সংবাদ সম্মেলনে আগামীকালের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

সংসদের আগে স্থানীয় নির্বাচন না দিতে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রস্তাব
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না দেয়ার প্রস্তাব দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতারা। আজ (শনিবার, ৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তারা। তবে ঐকমত্য কমিশনের জানায়, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবে ছাড় দেবে।

‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’
দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড় পরিসরে কর্মী সম্মেলনের আয়োজন শেষ হলো। আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) মহানগর ও জেলা জামায়াতের ইসলামীর আয়োজনে নগরীর সার্কিট হাউজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ এখন সাফার করছে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ের দাবিও জানান তিনি।

অবিলম্বে স্থানীয় নির্বাচন প্রয়োজন: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান
সারাদেশে একক তফসিলেই স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। এক্ষেত্রে সাধারণ ভোটাররা শুধু কাউন্সিলর পদে ভোট দেবেন। আর কাউন্সিলররা নির্বাচিত করবেন স্ব স্ব পরিষদের চেয়ারম্যান কিংবা মেয়র। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ বলেছেন, আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন- সেটা ঠিক করবে সরকার এবং রাজনৈতিক দলগুলো। তবে অবিলম্বে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি।

আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা মির্জা ফখরুলের
সংস্কারের নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। এদিকে ধামরাইয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা প্রকাশ করেন।

'সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদ ফিরে আসবে'
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, 'বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে ফিরিয়ে নিতে চান তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার যে দেশকে অচলাবস্থা করেছিল সেটার প্রয়োজনীয় সংস্কার দরকার। সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।'

'একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে'
যতদিন পৃথিবী থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শেখ হাসিনা এখন জাতিসংঘের স্বীকৃত খুনি: সালাহউদ্দিন আহমেদ
শেখ হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত খুনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিজান ময়দানে আয়োজিত 'দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ' ঘোষণার দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

'সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়'
সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে আবারো মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল বলেন, 'সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে তাদের দল।'