
নওগাঁয় সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
নওগাঁর আত্রাই উপজেলার সড়ক ও গাইডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ উপজেলার স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজটি তদারকির মাধ্যমে সঠিকভাবে সম্পন্ন করা।

সড়ক নির্মাণে টেকনিক্যাল এক্সপার্টদের জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান
‘সড়ক নির্মাণের টেকনিক্যাল এক্সপার্টদের দুর্নীতি করার সুযোগ বেশি’ উল্লেখ করে রাজউক চেয়ারম্যান ও আইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই।

বান্দরবানে সড়কের বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন
বান্দরবান শহরের সড়কগুলো যেন জন-ভোগান্তির প্রতিচ্ছবি। উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় এই চিত্র। প্রতিটি সড়কে গর্ত আর খানাখন্দে ভরা। ধুলাবালিতেও বিপর্যস্ত জনজীবন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া রোগীসহ সবাইকে প্রতিদিন পোহাতে হচ্ছে এই দুর্ভোগ।

বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওয়ানা দেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।আজ (শনিবার, ১১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

ঈদযাত্রায় ১৫ দিনে ২৯৮ প্রাণহানি; প্রতিদিন গড়ে নিহত ২০
ঈদুল ফিতরকে ঘিরে দেশের সড়কে দুর্ঘটনার চিত্র আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ১৫ দিনে (১৪ থেকে ২৮ মার্চ) সারা দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯৮ জন। সে হিসেবে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন প্রায় ২০ জন।

লক্কড়ঝক্কড় বাসেই ঈদযাত্রা: গ্যারেজে ফিটনেসবিহীন বাস নামানোর প্রতিযোগিতা
রাজধানী গ্যারেজগুলোতে চলছে প্রাণহীন বাসে জীবনদানের মহাকর্মযজ্ঞ। ২৫ রমজানের আগেই লক্কড়ঝক্কড় ফিটনেসবিহীন বাস সড়কে নামাতে চলছে প্রতিযোগিতা। নিয়ন্ত্রণ করা না গেলে এবার ঈদেও বাড়তে সড়ক দুর্ঘটনার শঙ্কা যোগাযোগ বিশেষজ্ঞদের। যদিও এবার দুর্ঘটনা এড়াতে ঈদযাত্রায় বিশেষ প্রস্তুতির কথা বলছে সরকার।

জমি অধিগ্রহণ জটিলতা: থমকে আছে শেরপুর–ময়মনসিংহ বাইপাস প্রকল্প
শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ১ হাজার ৮৪২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বাইপাস সড়ক। তবে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে এ সড়কের কাজ। ফলে বাড়ছে সময় ও ব্যয়।

টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় এস এম জাহিদুর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় ডায়মন্ড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

ব্যাটারিচালিত অটোরিকশা: কর্মসংস্থান নাকি সড়কে নতুন সংকট?
ব্যবহার বাড়লেও ব্যাটারিচালিত অটোরিকশা, পথচারীসহ সড়কে অন্য যানবাহনের জন্য এক বিভীষিকার নাম। যাতায়াতে সুবিধা হলেও বেপরোয়া চালক, নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র চলাচল সড়কে তৈরি করছে আতঙ্ক। তাই এর নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। তবে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানকে সামনে রেখে এই বাহন নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মো. মিজানুর রহমান (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী।

রোজায় সড়কে স্বস্তি ফেরাতে প্রয়োজন কঠোর পদক্ষেপ—বিশেষজ্ঞদের মত
রমজানে তীব্র যানজট যেন নিয়মিত চিত্র। নগরীতে ইফতারের আগে বাড়ি ফেরার তাড়া কিংবা ঈদের কেনাকাটায় বেড়ে যায় যানজটের ভোগান্তি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রোজায় সড়কে স্বস্তি ফেরাতে শুধু কাগজে-কলমে পরিকল্পনা নয়, বাস্তবে কঠোর পদক্ষেপ প্রয়োজন। এদিকে, স্বস্তি ফেরাতে ফুটপাত দখলমুক্ত করা এবং অটোরিকশার দৌরাত্ম্য কমানোর ওপর জোর দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।