টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।
তবে ড্রিংকসের আগেই ২ উইকেট হারায় ইংলিশরা। এরপর আরও এক উইকেট হারিয়ে ৩৩৬ রান নিয়ে লাঞ্চে যায় ইংল্যান্ড। পরে ধারাবাহিকভাবে উইকেট হারালে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৮৪ রানে।
আরও পড়ুন:
ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনেই শুরু করে অস্ট্রেলিয়া। তবে দলীয় ৫৭ রানের মাথায় জ্যাক ওয়েদারাল্ডের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ট্রাভিস হেড ও মারনাস লাবুশান মিলে গড়েন শতরানের পার্টনারশিপ।
এরপর ব্যক্তিগত ৪৮ রান করে আউট হন লাবুশান। তবে শেষ দিকে আর উইকেট না হারিয়ে ১৬৬ রানের সংগ্রহে দিন শেষ করে অস্ট্রেলিয়া।



 founder Abhijeet Dipke-320x167.webp)

