
দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনায় 'ইতিবাচক অগ্রগতি' দেখছে কাতার
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল (বুধবার, ১ জুলাই) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ তথ্য জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ৪ জুলাই তেহরানে এই জানাজা অনুষ্ঠিত হবে।

যুদ্ধ বন্ধের তিন শর্ত দিলো ইরান
‘বৈধ অধিকার’ স্বীকৃতি, ক্ষতিপূরণ ও আন্তর্জাতিক গ্যারান্টি চায় তেহরান
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে কয়েকটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল (বুধবার, ১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘তেহরান আঞ্চলিক শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইরানের ‘‘বৈধ অধিকার’’ স্বীকৃতি দিতে হবে, ক্ষয়ক্ষতির জন্য ‘‘ক্ষতিপূরণ’’ দিতে হবে এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে শক্ত ‘‘আন্তর্জাতিক গ্যারান্টি’’ নিশ্চিত করতে হবে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।