ইরান হামলা
যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলায় ১,৩৩২ বেসামরিক নিহত, দাবি ইরানের

যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলায় ১,৩৩২ বেসামরিক নিহত, দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে ইরানে অন্তত ১ হাজার ৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। নিহতদের মধ্যে প্রায় ৩০০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। যুদ্ধের নবম দিনে দেশজুড়ে মানবিক সংকট ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানে হামলা চালিয়ে ‘বিশ্বের উপকার’ করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ইরানে হামলা চালিয়ে ‘বিশ্বের উপকার’ করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘বিশ্বের উপকারে করা একটি সেবা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সামরিক অভিযানের অগ্রগতিকে শূন্য থেকে দশের স্কেলে ‘পনেরো’দেবেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেশী নয়, লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি: ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেশী নয়, লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আজ (শনিবার, ৭ মার্চ) দাবি করেছেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর ওপর কোনো হামলা চালায়নি; বরং তাদের হামলা কেবল যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতেই ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরান ইস্যুতে স্পেনকে বাণিজ্য ছিন্নের হুমকি ট্রাম্পের

ইরান ইস্যুতে স্পেনকে বাণিজ্য ছিন্নের হুমকি ট্রাম্পের

ইরানে হামলার জন্য মার্কিন বিমানকে ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, স্পেন ‘খারাপ’ আচরণ করেছে এবং তিনি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করতে বলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানে গালফ নেতাদের উদ্বেগের কথা জানাবেন পুতিন: ক্রেমলিন

তেহরানে গালফ নেতাদের উদ্বেগের কথা জানাবেন পুতিন: ক্রেমলিন

ক্রেমলিন জানিয়েছে, গালফ দেশগুলোর ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে সেখানকার নেতাদের উদ্বেগ তেহরানের কাছে তুলে ধরবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

স্টারমারের নীরবতায় ক্ষুব্ধ ট্রাম্প: ‘দুই দেশের সম্পর্ক আগের মতো নেই’

স্টারমারের নীরবতায় ক্ষুব্ধ ট্রাম্প: ‘দুই দেশের সম্পর্ক আগের মতো নেই’

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক আগের মতো নেই।’

জিসিসিভুক্ত দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি ইরান: আল জাজিরা

জিসিসিভুক্ত দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি ইরান: আল জাজিরা

ইরান দাবি করছে, তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে বাস্তবে এসব দেশের সাধারণ জনগণকে সংঘাতের ঝুঁকির মধ্যে ফেলতে তাদের কোনো দ্বিধা নেই বলে পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খামেনি জীবিত আছেন, তবে কিছু কমান্ডার নিহত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

খামেনি জীবিত আছেন, তবে কিছু কমান্ডার নিহত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার জানা মতে ইমাম খামেনি এখনো জীবিত আছেন এবং রাষ্ট্রের সব শীর্ষ কর্মকর্তাও জীবিত রয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০টি প্রদেশ লক্ষ্যবস্তু: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০টি প্রদেশ লক্ষ্যবস্তু: রেড ক্রিসেন্ট

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুজতবা খালিদি বলেছেন, ইরানের প্রায় ২০টি প্রদেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।