এই প্রতিনিধি দলে বাহরাইন, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
ইরানের ‘ইচ্ছাকৃত হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো। তাদের মতে, এ হামলায় আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো এবং কূটনৈতিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কোনো অজুহাতেই’ এ ধরনের হামলাকে বৈধতা দেয়া যায় না।
আরও পড়ুন:
বিবৃতিতে ইরানকে ‘অবিলম্বে হামলা বন্ধ করার’, ‘আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের নীতিমালা’ মেনে চলার এবং হরমুজ প্রণালি বন্ধ করার লক্ষ্যে যেকোনো পদক্ষেপ বা হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে, লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ‘আগ্রাসন’ ও আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী নীতির’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।





