
১৫৫ দিন পর ফিরলেন ডি ইয়ং
বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৫৫ দিন পর মাঠে ফিরেছেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে বদলি হিসেবে মাঠে নামেন এই কাতালান তারকা।

এমবাপ্পের গোলে রিয়ালের ক্যাম্প ন্যু জয়, থামলো বার্সার জয়রথ
এল ক্লাসিকোয় এমবাপ্পে-ঝড়ে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতেই রিয়াল মাদ্রিদের কাছে হারলো বার্সেলোনা। ফরাসি সুপারস্টারের জোড়া গোলে থামলো কাতালানদের টানা নয় ম্যাচের জয়রথ। রাফিনিয়া একবার সমতায় ফেরালেও শেষ হাসি হাসলো হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ। এই জয়ে শিরোপার লড়াইয়ে আরও জমে উঠল লা লিগায়।

রাতে এল ক্লাসিকো
লা লিগার মঞ্চে আজ (রোববার, ২৫ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ এল ক্লাসিকোতে দুই দলের সামনে ভিন্ন চ্যালেঞ্জ। দলীয় লড়াইয়ের পাশাপাশি ফুটবল ভক্তদের চোখ থাকবে ব্যক্তিগত দ্বৈরথের দিকেও। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়।

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে টানা তিন ম্যাচে জয়ে বার্সেলোনার চেয়ে টেবিলে ৬ পয়েন্টের ব্যবধানে তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এল ক্লাসিকোর আগে বার্সার নতুন রেকর্ড
আরও একবার রেকর্ডবুকে নিজেদের নাম তুললো বার্সেলোনা। চলতি মৌসুমে টানা নবম লিগ ম্যাচ জিতে স্প্যানিশ ফুটবলে ৫৮ বছর আগের এক কীর্তিতে ভাগ বসিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলের জয়ে পরের সপ্তাহে এল ক্লাসিকোর জন্য ড্রেস রিহার্সেলও সেরে রেখেছে কাতালান জায়ান্টরা।

এল ক্লাসিকোর আগে ভুগছে রিয়াল, বার্সা শিবিরে স্বস্তি
এল ক্লাসিকোতে দলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচের নিষেধাজ্ঞার কারণ ভিনিকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে রিয়াল বস হোসে মরিনিয়োকে। একইসঙ্গে দলের আরও অন্তত ৩ জন আছেন ইনজুরির শঙ্কায়। বিপরীতে রাফিনিয়া-ডি ইয়ংয়ের ফেরার অপেক্ষায় বার্সা শিবির।

রোমার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়; চার ম্যাচ নিষিদ্ধ ভিনি
শেষ সাত মিনিটে তিন গোল। পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। রোমার বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়। তবে মাঠের বাইরের ঘটনায় বড় ধাক্কা লস ব্লাঙ্কোসদের। চার ম্যাচের নিষেধাজ্ঞায় এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ভিনিসিউস জুনিয়র।

মেসিকে নিয়ে প্রশ্ন করায় চটলেন রোনালদো, এড়িয়ে গেছেন সাংবাদিকদের
মেসি রোনালদো দ্বৈরথ দীর্ঘসময়ের। এল ক্লাসিকোসহ ইউরোপের লিগে আগে প্রায়শয় দেখা হলেও এখন আর দু’জনের লড়াই দেখার সুযোগ পান না সমর্থকরা। যে কারণে বিশ্বকাপে দু’জনের লড়াই হলে কেমন হয় সাংবাদিকের করা এমন প্রশ্নে এবার চটলেন ক্রিশ্টিয়ানো রোনালদো। এমনকি এড়িয়েও গেলেন সাংবাদিকের প্রশ্ন।

রিয়ালকে হারিয়েই শিরোপা উৎসবে বার্সা
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই স্প্যানিশ লা লিগার ২৯তম শিরোপা জিতলো বার্সেলোনা। দীর্ঘ বিরতির পর নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এটিই ছিলো প্রথম এল ক্লাসিকো। আর তাতে দারুণ এক জয়ে সমর্থকদের সামনেই শিরোপা উৎসব করলো বার্সা। গতকাল (রোববার, ১০) দিবাগত রাতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

মহারণে বার্সা-রিয়াল: শিরোপা নাকি প্রতিশোধ?
ফুটবল বিশ্বের পরম আকাঙ্খিত লড়াই এল ক্লাসিকো আজ (রোববার, ১০ মে) বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। একদিকে মৌসুমে লিগে প্রথম দেখায় রিয়ালের কাছে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ বার্সার সামনে, অন্যদিকে আজ এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে কাতালান ক্লাবটির লিগ শিরোপা। অবশ্য ড্রেসিং রুম অস্থিরতায় টালমাটাল রিয়ালও চাইবে জয় তুলে নিতে।

এল ক্লাসিকো: মাদ্রিদকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয় বার্সেলোনার
চলতি মৌসুমে প্রথম শিরোপা জিতলো বার্সালোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে এই অর্জন তাদের। গতকাল (রোববার, ১১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মাধ্যমে হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে নিজেদের চতুর্থ ট্রফি অর্জন করল কাতালান ক্লাবটি।

এল ক্লাসিকো: ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ
এল ক্ল্যাসিকো। ক্লাব ফুটবলের ধ্রুপদী লড়াই। তার ওপর স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। বছরের প্রথম এল ক্লাসিকো রূপ নিচ্ছে মহারনে। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাত একটায় ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন সময়ের দুই সেরা কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল।