দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে এল ক্লাসিকো। রিয়াল বার্সার এই ম্যাচ কেবল ফুটবল দ্বৈরথই না, বরং স্প্যানিশ এবং কাতালান জাতিস্বত্তার দীর্ঘ লড়াইয়ের প্রতীক।
শতাব্দীর প্রাচীন এই ফুটবল দ্বৈরথকে কেন্দ্র করে এখন থেকেই উত্তপ্ত স্প্যানিশ ফুটবল অঙ্গন। ম্যাচের দিন দশেক আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার স্কোয়াডে পরিস্থিতি একেবারেই ভিন্ন। একদল ভুগছে ইনজুরি আর নিষেধাজ্ঞায়, অন্য দল সেরা তারকাদের প্রত্যাবর্তনের অপেক্ষায়।
রিয়াল মাদ্রিদে আগে থেকেই ছিলো ইনজুরির থাবা। এবার এতে যোগ হয়েছে নিষেধাজ্ঞাও। সবশেষ দলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। প্রতিপক্ষের চুল টেনে ধরার কারণে দুই ম্যাচ এবং রেফারির সঙ্গে তর্কে লিপ্ত হয়ে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাকে। সবমিলিয়ে এল ক্লাসিকোতে রিয়াল পাবে না ভিনিসিয়াসের সার্ভিস।
আরও পড়ুন:
এর বাইরে লস ব্লাঙ্কোস স্কোয়াডে ইনজুরির কারণে থাকছেন না ডিফেন্ডার এডার মিলিতাও এবং ফার্লান্দ মেন্দি। আক্রমণের আরেক তারকা রদ্রিগোকে রিয়াল পাচ্ছে না ডিসেম্বরের আগে। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে তাই বড় এক পরীক্ষা অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদের জন্য।
বিপরীতে বার্সার বাতাসে সুদিনের আভাস। ইনজুরি কাটিয়ে বার্সেলোনা দলের বড় দুই তারকা রাফিনিয়া এবং ফ্র্যাংকি ডি ইয়ং এরইমধ্যে ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন। ১৭ তারিখ রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে তাদের।
বার্সেলোনাভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, অন্তত বদলি নামতে পারেন দু’জনেই। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে শুরুর একাদশেই থাকবেন এই দুইজন।




 founder Abhijeet Dipke-2-320x167.webp)
