পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালালো রোহিঙ্গা আসামি

কক্সবাজার সদর হাসপাতাল
কক্সবাজার সদর হাসপাতাল | ছবি: এখন টিভি
0

কক্সবাজারে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি। গতকাল (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর উখিয়ার থাইংখালী এলাকা থেকে দুই রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন:

পরে তাদের মধ্যে একজনকে আদালতে পাঠানো হয়। আর ইব্রাহীমকে পুলিশের হেফাজতে রেখে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিলো।

বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইব্রাহীম। ঘটনার পর তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএস