কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
নওগাঁয় আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ; ৩০০০ কোটি টাকার বাণিজ্যের আশা

নওগাঁয় আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ; ৩০০০ কোটি টাকার বাণিজ্যের আশা

বরেন্দ্র এলাকা নওগাঁয় দীর্ঘ প্রতিক্ষার পর আম চাষিদের অপেক্ষার অবসান হতে চলেছ। কেননা জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। আমকে ঘিরে এ এলাকার কৃষক ও ব্যবসায়ীদের ব্যাপক প্রত্যাশা। জেলায় এ বছর প্রায় ৩ হাজার কোটি টাকার আম বাণিজ্য হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা।

রাজশাহীতে ১৫ মে থেকে বাজারে তোলা যাবে আম, জেলা প্রশাসনের সিদ্ধান্ত

রাজশাহীতে ১৫ মে থেকে বাজারে তোলা যাবে আম, জেলা প্রশাসনের সিদ্ধান্ত

বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে এবারও গাছ থেকে আম নামানোর সময় বেধে দিয়েছে প্রশাসন। রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গাছ থেকে আম নামিয়ে বাজারে তুলতে পারবেন চাষিরা।

ঠাকুরগাঁওয়ে ৫০ ইউনিয়নে অকেজো ‘কৃষি তথ্য বোর্ড’

ঠাকুরগাঁওয়ে ৫০ ইউনিয়নে অকেজো ‘কৃষি তথ্য বোর্ড’

কৃষকদের কৃষি আবহাওয়ার তথ্য পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে স্থাপন করা হয়েছিলো তথ্য বোর্ড। এতে থাকার কথা আগে ও পরের তিন দিনের কৃষিভিত্তিক আবহাওয়ার হালনাগাদ তথ্যের ছক। তবে স্থাপনের কয়েক বছরে সুফল পাওয়া তো দূরের কথা, এ সম্পর্কে জানেনই না কৃষকরা। দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হয়েছে যন্ত্রপাতি।

কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ধানের জমি তলিয়ে গেছে

কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ধানের জমি তলিয়ে গেছে

টানা চার দিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর বোরোধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এ তথ্য নিশ্চিত করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার হাওরাঞ্চল।

পাহাড়ি ঢলে ভাসছে নেত্রকোণার হাওর: তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর পাকা ধান

পাহাড়ি ঢলে ভাসছে নেত্রকোণার হাওর: তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর পাকা ধান

উজানের পাহাড়ি ঢল আর টানা বর্ষণে ভাসছে নেত্রকোণার হাওড়া অঞ্চল। চোখের সামনে তলিয়ে যাচ্ছে মাইলের পর মাইল সোনালি ধানের ক্ষেত। বিশেষ করে জেলার খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলো পাকা ধানের জমি পানির নিচে।

সাতক্ষীরায় আম পাড়ার ক্যালেন্ডার ঘোষণা

সাতক্ষীরায় আম পাড়ার ক্যালেন্ডার ঘোষণা

সাতক্ষীরায় চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।

বেশি লাভের আশায় তামাক চাষ; বন্ধ না হলে বাড়বে পরিবেশগত ঝুঁকি

বেশি লাভের আশায় তামাক চাষ; বন্ধ না হলে বাড়বে পরিবেশগত ঝুঁকি

মানিকগঞ্জে বাড়ছে তামাক চাষের প্রবণতা। ক্ষতিকর জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। অভিযোগ উঠেছে বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের প্রলোভন দেখিয়ে তামাক চাষ করাচ্ছেন। এদিকে তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে এর ভয়াবহতা আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।

আজ ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রজেক্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) টাঙ্গাইলে যাচ্ছেন। প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ের ২০ হাজার ৬৭১ জন কৃষককে কার্ড বিতরণ করা হবে। পরের দুইটি ধাপে সব কৃষককেই ডিজিটাল এ প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে, উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা যাবে। আর গবেষকরা বলছেন, কৃষকদের নির্ভুল ও নিরপেক্ষ ডাটাবেস তৈরি করাই হবে বড় চ্যালেঞ্জ।

প্রতিকূল পরিস্থিতিতে চাপে কৃষকরা; কৃষক কার্ডই কি আনবে স্বস্তি?

প্রতিকূল পরিস্থিতিতে চাপে কৃষকরা; কৃষক কার্ডই কি আনবে স্বস্তি?

কিশোরগঞ্জে গড়ে উঠেছে বিশাল এক কৃষি অর্থনীতি। বছরে ১০ হাজার কোটি টাকারও বেশি আয় আসে এই খাত থেকে। তবে প্রাকৃতিক দুর্যোগ আর উৎপাদন খরচ বাড়ায় চাপে কৃষকরা। এমন বাস্তবতায় আশার আলো দেখাচ্ছে সরকারের ‘কৃষক কার্ড’ উদ্যোগ। কিন্তু এই সুবিধা কতটা পৌঁছাবে প্রান্তিক কৃষকের হাতে—সেটিই এখন বড় প্রশ্ন।

সুনামগঞ্জের ৪ উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষকরা

সুনামগঞ্জের ৪ উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষকরা

সুনামগঞ্জের তাহিরপুর, দিরাই- শাল্লা ও জামালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে পর থেকে এই তিন উপজেলায় বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টি হতে থাকে। এতে হাওরের বোরো ধান নিয়ে উদ্বিগ্ন প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

ফেনীতে জনপ্রিয়তা পাচ্ছে কুল চাষ, বাড়ছে তরুণ উদ্যোক্তা

ফেনীতে জনপ্রিয়তা পাচ্ছে কুল চাষ, বাড়ছে তরুণ উদ্যোক্তা

লাভের মুখ দেখায় ফেনীতে বাণিজ্যিকভাবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। চলতি মৌসুমে ৫৮৪ টন কুল উৎপাদনের আশা চাষিদের। প্রযুক্তির উন্নয়ন ও সরকারি-বেসরকারি সহযোগিতায় লাভজনক হওয়ায় গত এক যুগে জেলায় কুল আবাদের পরিমাণ বেড়েছে কয়েকগুণ। বাড়ছে তরুণ উদ্যোক্তার সংখ্যাও।

ফরিদপুরে রবি মৌসুমে ১৬০ কোটি টাকার সরিষা উৎপাদনের আশা

ফরিদপুরে রবি মৌসুমে ১৬০ কোটি টাকার সরিষা উৎপাদনের আশা

স্বল্প খরচ ও অল্প সময়ে ভাল ফলন হওয়ায় কৃষকের আগ্রহ বেড়েছে সরিষা চাষে। এছাড়া সয়াবিন তেলের বিকল্প হিসেবে দেশে উৎপাদিত ভোজ্য তেল সরিষার তেলের ব্যবহার বাড়ায় বেড়েছে সরিষার আবাদ। চলতি রবি মৌসুমে ফরিদপুরে ১৬০ কোটি টাকার বেশি সরিষা উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।