
যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৪ এপ্রিল) এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান।

হরমুজ অবরোধে ১৫টিরও বেশি যুদ্ধজাহাজ পাঠানোর দাবি ট্রাম্পের
হরমুজ অবরোধ কার্যকরে জলসীমায় ১৫টিরও বেশি যুদ্ধজাহাজ পাঠানোর দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর তোয়াক্কা না করে, জলপথটি অতিক্রম করেছে চীনা জাহাজ। এদিকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিপরীতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলছেন, হরমুজ অবরোধ তেহরানের স্বাধীনতা- সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আজ (রোববার, ১২ এপ্রিল) এক্সে দেয়া এক পোস্টে আল বুসাইদি বলেন, ‘সংঘাত শুরুর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার কথোপকথনের পর তিনি ও ট্রাম্প—দুজনেরই সংঘাত এড়িয়ে চলার সত্যিকারের ও দৃঢ় ইচ্ছা ছিল।’ আজ জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আপাতত সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা নেই: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতে, আলোচনা আন্তরিকভাবে শেষ হলেও তা চূড়ান্ত হয়নি। ফলে যুক্তরাষ্ট্র যেহেতু এটিকে ‘চূড়ান্ত ও সেরা প্রস্তাব’ বলে উল্লেখ করেছে, তাই অন্তত স্বল্পমেয়াদি সরাসরি আলোচনার সম্ভাবনা আর নেই। এমনটাই জানিয়েছে আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদন।

‘আমাদের না হয় আপনাদের’ এমন শর্তে ইরানের সঙ্গে চুক্তি সফল হবে না: জারিফ
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ প্রশ্ন করেছেন, জানতে চান কেন আলোচনা সফল হয়নি? আমাদের না হয় আপনাদের এমন শর্তে—অন্তত ইরানের ক্ষেত্রে—কোনো আলোচনাই সফল হবে না। এক্সে দেয়া এক পোস্টে তিনি এক কথা বলেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমঝোতা ছাড়াই দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল: জেডি ভ্যান্স
কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা যুদ্ধবিরতি আলোচনা শেষে আজ (রোববার, ১২ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। খবর আল জাজিরা।

নতুন পোস্টে ইরান ‘বড় ধরনের ক্ষতিতে’ পড়ছে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন। এ সময় তার শীর্ষ আলোচক দলের সদস্যরা, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ, ইরানি কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানে রয়েছেন।

হরমুজ প্রণালিতে বসানো মাইন খুঁজে পাচ্ছে না ইরান, যুক্তরাষ্ট্রের দাবি
ইরান হরমুজ প্রণালিতে বসানো সব মাইন খুঁজে না পাওয়ায় এবং সেগুলো সরানোর সক্ষমতা না থাকায় প্রণালিতে আরও জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারেনি বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে শেহবাজ–ভ্যান্স বৈঠক, শান্তি আলোচনায় গতি
ইসলামাবাদ আলোচনার ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ভ্যান্সের সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রায় ৪৭ বছর পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র
প্রায় ৪৭ বছর পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ (শনিবার, ১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে যেকোনো সময় শুরু হতে পারে আলোচনা। দুপুরে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল নিয়ে মার্কিন বিমানবাহিনীর এয়ার ফোর্স টু আজ (শনিবার, ১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ করতে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তারা সেখানে গেছে বলে জানিয়েছে তুরুস্ককের আনাদুলু।

যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আজ
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (শনিবার, ১১ এপ্রিল)। গতকাল (শুক্রবার, ১০ এপ্রিল) রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও।