বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমাদের আরও অনেক বিষয়ে কাজ করতে হবে। তবে আপনারা যদি আরেকটি দীর্ঘমেয়াদি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে বলব—ডোনাল্ড ট্রাম্প কখনোই এটাকে অনন্ত যুদ্ধ হতে দেবেন না।’ তিনি উল্লেখ করেন, বিদেশে অপ্রয়োজনীয় সামরিক হঠকারিতার সমালোচনা করা এবং ‘মার্কিন সামরিক শক্তি কখনোই ব্যবহার না করা’র মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।
ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে আমেরিকার নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জন করবেন এবং এরপর প্রশাসনের অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইসরাইল এবং বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।
সংঘাত এড়াতে গত জুনে দুই দেশের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হলেও বিশ্বের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাধীন ও নিরাপদ নৌচলাচলের মতো কৌশলগত বিষয়ে মতভেদের কারণে আলোচনা পুরোপুরি ভেঙে পড়ে।





