ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই সবচেয়ে কার্যকর হাতিয়ার: জেডি ভ্যান্স

জেডি ভ্যান্স
জেডি ভ্যান্স | ছবি: গার্ডিয়ান
0

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে কার্যকর’ হাতিয়ার বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) ‘ক্লে অ্যান্ড বাক শো’ পডকাস্টে তিনি বলেন, দুই পক্ষই পরস্পরের ওপর চাপ প্রয়োগ করছে এটা ‘খুব সূক্ষ্ম এক নাচ’-এর মতো। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেডি ভ্যান্স বলেন, ‘গত কয়েক সপ্তাহে যা সত্য প্রমাণিত হয়েছে, তা হলো ওরা আমাদের চেয়ে অনেক বেশি চাপ অনুভব করেছে।’

এদিকে শুক্রবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরানকে ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ কাটিয়ে ওঠার পরিকল্পনা করতে হবে। তার এ বক্তব্য এসেছে এক দিন পর, যখন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

স্কট বেসেন্ট বৃহস্পতিবার জানান, এসব ব্যবস্থার বিস্তারিত সোমবার প্রকাশ করা হবে। তিনি ইঙ্গিত দেন, নতুন নিষেধাজ্ঞা বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন কমাতে পারে।

এএম