
জয়পুরহাট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল বারী
জয়পুরহাট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

জয়পুরহাটে দুঃস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ-চিকিৎসা সেবা
জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

নির্বাচনকালীন জনমনে স্বস্তি বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চায় বিজিবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা, কেন্দ্র দখল এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে নির্বাচনকালীন গুজব রোধ এবং সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে জনমনে স্বস্তি বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা চায় বিজিবি।

চাহিদার তুলনায় দেশে চিনি উৎপাদনে ঘাটতি, লোকসানে বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬ মিল
দেশে চিনির উৎপাদন চাহিদার তুলনায় এক থেকে দেড় ভাগ। দিন দিন চিনির উৎপাদন কমে যাওয়ায় পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে উঠছে এই শিল্পখাত। অন্যদিকে টানা লোকসানে বন্ধ হয়েছে রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল। শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবছরে চিনিকলগুলোর লোকসান ছিল ৫৫৬ কোটি ৩৬ লাখ টাকা।

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন জয়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে। তারা দেশ-জাতি গঠনে কাজ করে যাবে। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাটের কানাইপুরে বিরল শামুকখোলের অভয়ারণ্য
জয়পুরহাটের কানাইপুর গ্রাম পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। সেখানে বিরল প্রজাতির শামুকখোল পাখি বাসা বেঁধেছে। প্রতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত এ পাখিরা সেখানে বাসা বাঁধে। স্থানীয়রা ভালোবাসা ও যত্নে আগলে রাখছেন পাখিগুলোকে।

জয়পুরহাটে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯
জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আওড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— পৌরসভার সড়াইল গ্রামের মফিদুল খন্দকার (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), জান্নাতুন (৫), ববিতা (৩০) আব্দুর রশিদ (৫৫), আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০), আতিক (২০), সবুজ (২৫)।

পাঁচবিবি সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠালো বিএসএফ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কয়া সীমান্তের ২৮১/৫৪-এস পিলারে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (১৯)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জয়পুরহাট জেলার বাসিন্দা।

জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সাথে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ৭ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেন উদ্ধার হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়পুরহাটে আলুর ফলন ভালো হলেও লোকসানে কৃষক
আলুর ফলন ভালো হলেও হাসি নেই জয়পুরহাটের কৃষকের মুখে। ভরা মৌসুমেও ১০-১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। লাভ হওয়া নিয়ে দুশ্চিন্তা জেলার চাষিদের মাঝে। এজন্য সঠিক বাজার ব্যবস্থাপনা ও পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকার অভাবকে দুষছে কৃষি বিভাগ।

জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা বিজিবির
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তা পণ্ড হয়ে যায়। আজ (মঙ্গলবার, ২২ জানুয়ারি) বিকেলে উভয় পক্ষ পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়াসহ কাঁটাতার সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। তবে এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া সরিয়ে না নেয়ায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক জানান বিজিবি-২০ এর কর্মকর্তা।