পাঁচবিবিতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মৃত দুই ভাই
মৃত দুই ভাই | ছবি: এখন টিভি
0

জয়পুরহাটের পাঁচবিবিতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে রহমত ও হোসেইন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই রহমত (৭) ও হোসেইন (১২) মাঝিনা গ্রামের এনামুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মিঠু সরকার।

আরও পড়ুন:

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিন বন্ধু মিলে মাঝিনা গ্রামে নোয়ার পুকুরে গোসল করতে নামে। এসময় দুই ভাই পুকুরের মাঝে গিয়ে ডুবে যায় অপরজন পুকুর থেকে উঠে পরিবারের লোকজনকে বললে লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে উদ্ধার করে সন্ধ্যার দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিঠু সরকার বলেন, ‘সন্ধ্যার দিকে জরুরি বিভাগে পানিতে ডুবে যাওয়া দুইজন রোগী এসেছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। তারা আপন ভাই।’

এসএস