অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

সীমান্তে বিজিবির টহল
সীমান্তে বিজিবির টহল | ছবি: এখন টিভি
0

পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সময়ে অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি ও টহল জোরদার করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

আজ (শুক্রবার, ৮ মে) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে হিলিসহ জয়পুরহাট ব্যাটালিয়নের আওতায় সীমান্তগুলোতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী যাতে এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার পাশাপাশি সহযোগিতার আহ্বান করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা সতর্ক অবস্থানে আছি এছাড়াও আমাদের টহল জোরদার করা হয়েছে।’

এসএইচ