ত্রাণ
সীমান্তবর্তী নদ-নদীর পানি কমায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি

সীমান্তবর্তী নদ-নদীর পানি কমায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি

সিলেট বিভাগের সীমান্তবর্তী নদ-নদীর পানি কমছে। যে কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে হবিগঞ্জ ও সুনামগঞ্জে। তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে ধান, সবজিসহ নানা ফসল। এদিকে, প্রশাসন শুকনো খাবারসহ নগদ অর্থ বরাদ্দের দাবি করলেও, ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের।

পার্বত্য চট্টগ্রামে বন্যা-পাহাড়ধস: সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা কার্যক্রম চলছে

পার্বত্য চট্টগ্রামে বন্যা-পাহাড়ধস: সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা কার্যক্রম চলছে

পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

কাল চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন যাবেন জামায়াত আমির

কাল চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন যাবেন জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শুক্রবার, ১০ জুলাই) সকালে চট্টগ্রামের বিভিন্ন দুর্যোগ আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন।

ধ্বংসস্তূপের নিচে ১০৬ ঘণ্টা পর যুবক উদ্ধার; ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৭১৯

ধ্বংসস্তূপের নিচে ১০৬ ঘণ্টা পর যুবক উদ্ধার; ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৭১৯

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পাঁচ দিন পর নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে জীবিত কাউকে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। তবে এর মধ্যেই ধ্বংসস্তূপের নিচে ১০৬ ঘণ্টা আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে, যা উদ্ধারকারীদের মধ্যে আশার আলো জাগিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার পেলো ২০ মেট্রিক টন চাল

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার পেলো ২০ মেট্রিক টন চাল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জিআরের চাল বিতরণ করা হয়েছে।

নরসিংদীতে এক হাজার মানুষ পেলো প্রধানমন্ত্রীর অনুদান

নরসিংদীতে এক হাজার মানুষ পেলো প্রধানমন্ত্রীর অনুদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর শিবপুরের এক হাজার দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ মে) বিকেলে শিবপুর উপজেলার নতুন অডিটরিয়ামে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্তদের সহায়তায়-কার্ড বিতরণে দলমত না দেখার বার্তা প্রতিমন্ত্রী আজাদের

ক্ষতিগ্রস্তদের সহায়তায়-কার্ড বিতরণে দলমত না দেখার বার্তা প্রতিমন্ত্রী আজাদের

ক্ষতিগ্রস্তদের সহায়তা ও কার্ড বিতরণে দলমত না দেখার বার্তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, আমার একটা বার্তা হলো শিলাবৃষ্টিতে যেমন কোনো দল-ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনো দল মত দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেয়া হবে।

হরমুজ প্রণালি বন্ধে মানবিক কার্যক্রমে সংকট; জাতিসংঘের উদ্বেগ

হরমুজ প্রণালি বন্ধে মানবিক কার্যক্রমে সংকট; জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশের পাঠানো জরুরি ত্রাণ সহায়তা

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশের পাঠানো জরুরি ত্রাণ সহায়তা

ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে এ ত্রাণ পাঠানো হয়।

গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ৯ বেকারিতে দিনে ৩ লাখ রুটি উৎপাদন

গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ৯ বেকারিতে দিনে ৩ লাখ রুটি উৎপাদন

দুর্ভিক্ষের লাগাম টানতে গাজা উপত্যকার নয়টি বেকারিতে প্রতিদিন তৈরি হচ্ছে তিন লাখ রুটি। তবে ক্ষুধার্ত গাজাবাসীর চাহিদার তুলনায় কম হওয়ায় উপত্যকা জুড়ে আরও ৩০টি বেকারি পুনরায় চালুর চেষ্টা করছে জাতিসংঘ। এদিকে ত্রাণ ঢুকলেও গাজা সিটি এবং উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে মৃত্যুঝুঁকি কমাতে শিশুদের জন্য পুষ্টি সহায়তা বিতরণে অগ্রাধিকার দেয়ার আহ্বান ইউনিসেফের।

তহবিল সংকটে রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা বন্ধের শঙ্কা

তহবিল সংকটে রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা বন্ধের শঙ্কা

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল ৪০০ থেকে ৬০০ মিলিয়ন ডলার, কিন্তু মিলেছে চাহিদার মাত্র ৩৫ শতাংশ। ফলে সেপ্টেম্বরেই স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে।

গাজায় ইসরাইলি হামলায় দুই দিনে আরও ৬১ প্রাণহানি

গাজায় ইসরাইলি হামলায় দুই দিনে আরও ৬১ প্রাণহানি

গাজায় ইসরাইলি হামলায় আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। আর গতকাল বুধবার (৬ আগস্ট) একদিনে ৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী, যার মধ্যে ১৮ জনই ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন।