দুর্বৃত্ত
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে দোকান কর্মচারী আহত

নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে দোকান কর্মচারী আহত

নেত্রকোণার দুর্গাপুরে গুলি করে সাংবাদিক হত্যার রেশ কাটতে না কাটতেই এবার মোহনগঞ্জে সুজন পাল (৩৩) নামে এক মিষ্টির দোকানের কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

নেত্রকোণায় সাংবাদিক হত্যার ঘটনায় স্ত্রীর মামলা দায়ের

নেত্রকোণায় সাংবাদিক হত্যার ঘটনায় স্ত্রীর মামলা দায়ের

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে হত্যার ২৪ ঘণ্টা পর দ্বিতীয় স্ত্রী আনন্দিতা রাংসা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর মামলাটি দায়ের করার পর নথিভুক্ত হয় বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

‎খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

‎খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

‎খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (শনিবার, ১০ অক্টোবর) বিকেলে নগরীর সদর থানাধীন কাশেম সড়কের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া প্রতিনিধি মারুফ হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গীর এরশাদনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনায় বিএনপি নেতাকে গুলি; ‘মৃত্যু নিশ্চিতে’ কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনায় বিএনপি নেতাকে গুলি; ‘মৃত্যু নিশ্চিতে’ কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করার পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডীপাশা-নগরচাঁচকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদম আলী শাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২

রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২

রাজধানীর শনির আখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম খান নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাজধানীর দারুস সালামে নিজ বাড়িতে টিভি দেখা অবস্থায় খোলা জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত জেসমিন আক্তার নামে এক নারী। দুটি ঘটনায়-ই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনায় ৩ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

খুলনায় ৩ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

খুলনা লবনচরায় আলাদা দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জু ও নাজমুল নামে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) আশিবিঘা কালভার্টে এ দুইটি ঘটনা ঘটে।

ছেলেকে খুঁজতে বাড়িতে দুর্বৃত্তরা, গুলিবিদ্ধ মা

ছেলেকে খুঁজতে বাড়িতে দুর্বৃত্তরা, গুলিবিদ্ধ মা

খুলনায় ছেলেকে খুঁজতে একটি বাড়িতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিমুল (৩০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সামনে এ ঘটনা ঘটে।

বংশাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বংশাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। আজ (সোমবার, ৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বংশাই নদীর ওপর নির্মিত আলহাজ্ব একাব্বর হোসেন সেতুর নিচে মরদেহটি ভেসে থাকতে দেখেন এলাকাবাসী।

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিনজন বাংলাদেশি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্ত্রী-সন্তানসহ নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। বর্তমানে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।