পঞ্চগড়ে আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া সাবেক এমপি নাঈমুজ্জামান
গ্রেপ্তার হওয়া সাবেক এমপি নাঈমুজ্জামান | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সকালে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক।

২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হয় পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করেন তার বাবা মনু মিয়া।

এএইচ