পাকিস্তানের পুলিশ লাইসেন্সে বোমা হামলায় নিহত ২১

পাকিস্তানের পুলিশ লাইসেন্সের মসজিদে বোমা হামলা
পাকিস্তানের পুলিশ লাইসেন্সের মসজিদে বোমা হামলা | ছবি: এপি নিউজ
0

পাকিস্তানের কোহাত পুলিশ লাইসেন্সের একটি মসজিদের ভেতরে বোমা হামলায় প্রাণহানি হয়েছে ১৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২১ জনের। গুরুতর আহত হয়েছেন শতাধিক মানুষ।

এছাড়া আহতদের মধ্যে ৭৩ জন পুলিশ সদস্য এবং ৩০ জন বেসামরিক নাগরিক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) নামাজের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন:

তারা জানায়, সাতজনের একটি সন্ত্রাসী দল এ হামলা চালিয়েছে। প্রথমে তারা কম্পাউন্ডে প্রবেশ করে সিটিডি এবং স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে এগিয়ে যায়। এরপরই ভয়াবহ হামলা চালায় আত্মঘাতী বোমা হামলাকারী।

তবে পুলিশ অভিযানে বাকি ৬ হামলাকারী গুলিতে নিহত হয়েছে। তবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন।

এসএস