টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কায় কিশোর নিহত

দুর্ঘটনাগ্রস্ত বাস ও মোটরসাইকেল
দুর্ঘটনাগ্রস্ত বাস ও মোটরসাইকেল | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় শিহাদ (১৫) নামের এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে। শফিকুল ইসলাম ময়মনসিংহে পুলিশের এসআই পদে কর্মরত আছেন বলে জানা যায়।

নিহতের বাবা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাদকে মৃত ঘোষনা করেন।

মরদেহ মধুপুর থানায় রয়েছে এবং আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মধুপুর থানা পুলিশ।

এসএইচ