ব্যাটারিচালিত অটোরিকশা
ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচলে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। পুরো ঢাকা শহরকে মোট ৮টি নির্দিষ্ট জোনে (8 Designated Zones in Dhaka) ভাগ করে ব্যাটারিচালিত রিকশা চলাচলের নতুন নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী, এক জোনের নিবন্ধিত রিকশা কোনোভাবেই অন্য জোনে প্রবেশ করতে পারবে না (Autorickshaw to Run in 8 Zones of Dhaka)।

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ১

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ১

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব, এলাকাভেদে কার কত?

ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব, এলাকাভেদে কার কত?

দেশের সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়ানো ব্যাটারিচালিত অটোরিকশাকে (Battery-run Auto-Rickshaw) প্রথমবারের মতো করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট (Proposed Budget 2026-27) পরিকল্পনায় এলাকাভেদে এসব অটোরিকশার ওপর বার্ষিক ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর (Auto-Rickshaw Tax Update) আরোপের প্রস্তাব করা হয়েছে। সোমবার (১১ মে) বাজেটসংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন কর প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

ব্যাটারিচালিত অটোরিকশা: কর্মসংস্থান নাকি সড়কে নতুন সংকট?

ব্যাটারিচালিত অটোরিকশা: কর্মসংস্থান নাকি সড়কে নতুন সংকট?

ব্যবহার বাড়লেও ব্যাটারিচালিত অটোরিকশা, পথচারীসহ সড়কে অন্য যানবাহনের জন্য এক বিভীষিকার নাম। যাতায়াতে সুবিধা হলেও বেপরোয়া চালক, নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র চলাচল সড়কে তৈরি করছে আতঙ্ক। তাই এর নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। তবে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানকে সামনে রেখে এই বাহন নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাড্ডায় ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ

বাড্ডায় ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীতে সড়ক অবরোধ করছেন ব্যাটারিচালিত অটো রিকশাচালকেরা। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা। এসময় কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

১৬টি ফিচারে বুয়েটের তৈরি ই-রিকশা, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

১৬টি ফিচারে বুয়েটের তৈরি ই-রিকশা, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

রাজধানীর আফতাবনগরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বুয়েটের প্রকৌশলীদের উদ্ভাবিত আধুনিক ই-রিকশার (E-rickshaw) পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নেত্রকোণায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

নেত্রকোণায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

নেত্রকোণার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস (১০) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ (শনিবার, ২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

নওগাঁয় ট্রাক চাপায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মোতালেব হোসেন (৫০)। নিহত মোতালেব হোসেন জেলার রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের মৃত বরকত এর ছেলে।

শেরপুরে মিনি ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ৫

শেরপুরে মিনি ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ৫

শেরপুরে মিনি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। আজ (সোমবার, ২৭ অক্টোবর) দুপুরে শেরপুর পৌরসভাধীন মধ্যশেরী মহল্লায় এ ঘটনা ঘটে।

নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৭ আগস্ট) ভোর ৫ টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম।

নেত্রকোণায় বিজিবির পৃথক অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণায় বিজিবির পৃথক অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির পৃথক অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

নোয়াখালীতে অটোরিকশার চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।