
শুধু নেসকো নয়, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে অন্য কোথাও যাবে না: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, এমপি-মন্ত্রীদের পরোয়া করি না, রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। শুধু নেসকো নয়, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে অন্য কোথাও যাবে না।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমার নির্দেশ
ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়ার জন্য পুনরায় নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের বিবরণী আবশ্যিকভাবে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল এবং ভরাটের কারণে দেশের অসংখ্য খাল নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে জলাবদ্ধতা, বন্যা এবং পানি নিষ্কাশন সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ অবস্থায় সরকারি খাল পুনঃখননে ব্যক্তি উদ্যোগকে সম্পৃক্ত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

মৌলভীবাজারে তিনদিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ (মঙ্গলবার, ১৯ মে) মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

মৌলভীবাজারে ভূমিসেবা সপ্তাহ শুরু ১৯ মে
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হবে। আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমিসেবা সপ্তাহ পালন করা হবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন করা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সবগুলো সেক্টর ডিজিটালাইজ করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী
ভূমি মন্ত্রণালয়ের সবগুলো সেক্টর ডিজিটালাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণায় সরকারি সফরে এসে সার্কিট হাউসে বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা করছি: ভূমি প্রতিমন্ত্রী
ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ে অনেকক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেবাগ্রহীতারা অনেক কিছুই জানেন না। যেমন একটি কল সেন্টার ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৭ দিনই খোলা থাকে, কিন্তু এর প্রচার জনগণের কাছে পৌঁছানো হয়নি। আমি শপথ নেয়ার পর এটি জেনেছি। আমরা এখন চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব পুনরুদ্ধার করতে এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে।’

অতীতের নেতিবাচক ধারণা বদলে ভূমি মন্ত্রণালয়কে ঘুষ-দুর্নীতিমুক্ত করা হবে: ভূমিমন্ত্রী
ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের যে নেতিবাচক ধারণা, তা পরিবর্তন করে ঘুষ-দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয়ে পরিবর্তন করা হবে বলে আশ্বস্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উন্নয়নে কাজ করা হবে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সার্কিট হাউজে রাজশাহীর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগিতে নতুন নিয়ম, বণ্টন হবে যেভাবে
দেশের ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং উত্তরাধিকার সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ও মামলা কমাতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রি, নামজারি (Mutation) বা রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে 'আপোষ বণ্টননামা দলিল' (Registered Partition Deed) তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে।

বাফুফের এক্সিলেন্স সেন্টার নির্মাণে তিন মাস সময় বাড়িয়েছে ফিফা
ফুটবলের উন্নয়নে বাফুফের এক্সিলেন্স সেন্টার নির্মাণের জন্য আরও তিন মাস সময় বাড়িয়েছে ফিফা। এখন টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তবে ভূমি মন্ত্রণালয়ের থেকে বুঝে পাওয়া জমির অর্থ এখনও পরিশোধ করেনি বাফুফে।