Recent event

এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপরে রংপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।’

এসময় গতকাল রাতে মিডিয়া হাউজ থেকে ২১ সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু জানেন না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:

এর আগে উত্তরের ৮ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘রংপুর বিভাগের ৬ জেলার সীমান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণ বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।’

জেআর