আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় নির্বাচনি পথসভায় এমন সতর্কবার্তা দেন তিনি। এবারের নির্বাচনে রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসময় রুমিন ফারহানা অনুরোধ জানিয়ে বলেন, ‘কেন্দ্রে ফলাফল ঘোষণা না দেয়া পর্যন্ত কেন্দ্র কেউ ছাড়বেন না। আমার অবৈধ কালো টাকা নাই, আমি যে আপনাদের ঘরে ঘরে টাকা দিতে পারব, আমার সেই শক্তি নাই।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আপনারা যদি এক মিনিট করেও কেন্দ্র পাহাড়া দেন, তাহলে আমার একটা ভোটও কেউ চুরি করতে পারবে না। ভোটের আগে তারা হয়তো আপনাদের উপহারের নামে কিছু দিতে পারে, যদি দেয় তাহলে নিয়ে নিন, অসুবিধা নেই। কিন্তু ভোটটা দিবেন “হাঁস”-এ।’
তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী শুনলে মনে হয় যেন মানুষটা একা। কিন্তু আমি একা না। এ এলাকার যে ভোটার, আপনাদের ভালোবাসা ও দোয়া আমার সঙ্গে রয়েছে। সুতরাং “হাসঁ” মার্কা স্বতন্ত্র প্রার্থীর না, “হাঁস” মার্কা জনগণের মার্কা। “হাঁস” মার্কা যারা চাদাঁবাজি ও মামলাবাজি করে, তাদের থেকে নিরাপদে থাকার মার্কা। যারা বড় দলগুলোর অত্যাচার থেকে বাঁচতে চান “হাঁস” তাদের মার্কা।’





