মনোনয়ন
হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেলেন রিশাদ

হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেলেন রিশাদ

বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’-এর জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশি এ লেগি ছাড়াও মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান এলিস এবং ক্রিস জর্ডান। তবে বাকি তিন জনের তুলনায় কিছুটা এগিয়েই থাকছেন রিশাদ।

তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে লড়বেন বিএনপির বাদশা

তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে লড়বেন বিএনপির বাদশা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

নাটোরে চার আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নাটোরে চার আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এখন পর্যন্ত নাটোরের চারটি আসনের মধ্যে জামায়াত মনোনীত প্রার্থীসহ মোট ৩জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে মনোনয়ন প্রত্যাহার ফরম জমা দেন তারা।

ভোটের লড়াইয়ে নামছেন ৩০ জন ক্রীড়াবিদ ও সংগঠক

ভোটের লড়াইয়ে নামছেন ৩০ জন ক্রীড়াবিদ ও সংগঠক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Assembly Election 2026)। এই নির্বাচনে শুধু রাজনীতিকরাই নন, বরং খেলার মাঠ কাঁপানো একঝাঁক তারকা অ্যাথলেট ও ক্রীড়া সংগঠক (Athletes and Sports Organizers) নামছেন ভোটের লড়াইয়ে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) থেকে রেকর্ড সংখ্যক ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনয়ন দেয়া হয়েছে।

কোনো চাপে নতি স্বীকার না করে নিয়মানুযায়ী মনোনয়ন ফয়সালার আহ্বান জামায়াতের

কোনো চাপে নতি স্বীকার না করে নিয়মানুযায়ী মনোনয়ন ফয়সালার আহ্বান জামায়াতের

কোনো চাপে নতি স্বীকার না করে নিয়মের মধ্যে থেকে মনোনয়ন ফয়সালার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (রোববার, ১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

নির্বাচনের মনোনয়ন: জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে বিদেশ ফেরত প্রার্থী

নির্বাচনের মনোনয়ন: জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে বিদেশ ফেরত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলগুলোর মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন। দলীয় মনোনয়ন ঘোষণার পর নানা জায়গায় হয়েছে বিক্ষোভ। দাবি, তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন পাচ্ছেন বিদেশ ফেরত প্রার্থীরা। দেশের বেশকিছু আসনে স্থানীয় নেতাদের সরিয়ে অপরিচিত মুখকে প্রার্থী করায় মাঠের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যদিও মনোনয়ন পাওয়া প্রার্থীরা তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশ ফেরত প্রার্থী জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে।

কোনো নারীকে মনোনয়ন না দেয়া একটি দল বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তের চেষ্টা করছে: সালাহউদ্দিন

কোনো নারীকে মনোনয়ন না দেয়া একটি দল বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তের চেষ্টা করছে: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল একজন নারীকেও মনোনয়ন দেয়নি, কিন্তু বাড়ি গিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৫২ মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল করেছে ইসি

আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৫২ মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল করেছে ইসি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ঢাকার স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং কক্সবাজারে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। এছাড়াও জাতীয় পার্টির ৬টি আপিলের মধ্যে ৫টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। শনিবার আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৭০টি শুনানি শেষে ৫২টি মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল এবং স্থগিত হয়েছে ৩টি।

নিরপেক্ষতায় প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অব্যাহতির আহ্বান অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরামের

নিরপেক্ষতায় প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অব্যাহতির আহ্বান অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরামের

প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে যেসব রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম।

মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ

মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

একই সমস্যা থাকার পরও কারও মনোনয়ন বাতিল, কারোটা বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে। কেউ পাচ্ছেন রিভিউয়ের সুযোগ, কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগ। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা দ্বৈত নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ প্রার্থীদের। এতে লেভেল প্লেয়িং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ময়মনসিংহের ১১ আসনে বৈধ ৬৫, বাতিল ২৯

ময়মনসিংহের ১১ আসনে বৈধ ৬৫, বাতিল ২৯

মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের ১১ আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ (রোববার, ৪ জানুয়ারি) শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ময়মনসিংহ-৮, ৯, ১০ ও ১১-এ চারটি আসনের ৩৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাইয়ে ‘কিছু রিটার্নিং কর্মকর্তার’ কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ

মনোনয়ন যাচাই-বাছাইয়ে ‘কিছু রিটার্নিং কর্মকর্তার’ কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। আজ (রোববার, ৪ জানুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘কিছু জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ড উদ্বেগজনক রকমের।’