সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট এস এম আজমল হোসেন এবং সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মোস্তফা আজগর শরিফী ও ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া মনোনয়ন দাখিল করেছেন।
আরও পড়ুন:
কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দাখিল করেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সদস্য পদে অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী, অ্যাডভোকেট কাজী আকবর আলী, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট মো. বনি আমিন ও অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে কোনো মনোনয়ন দেয়া হয়নি।
উল্লেখ্য, আগামী ১৩-১৪ মে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।





