হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেলেন রিশাদ

হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হতে চলেছে রিশাদ হোসেনের
হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হতে চলেছে রিশাদ হোসেনের | ছবি: রিশাদের ফেসবুক
0

বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’-এর জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশি এ লেগি ছাড়াও মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান এলিস এবং ক্রিস জর্ডান। তবে বাকি তিন জনের তুলনায় কিছুটা এগিয়েই থাকছেন রিশাদ।

বিগ ব্যাশে নিজের প্রথম আসরে হোবার্টের বেগুনি জার্সিতে নিজের বোলিং সামর্থ্য জানান দিয়েছিলেন এ স্পিনার। পুরো মৌসুমে পেয়েছেন ১৫ উইকেট। বোলিং আক্রমণে এসে প্রায় ম্যাচেই পেয়েছেন উইকেটের দেখা।

আরও পড়ুন:

অস্ট্রেলিয়ার পেস বান্ধব পিচেও রিশাদের গড় ২০ দশমিক ৮৬, আর ওভারপ্রতি খরচ করেছেন ৮ রানের কম। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ১ এপ্রিল নিজেদের বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে হোবার্ট হারিকেন্স।

এফএস