
ইস্তাম্বুল শান্তি আলোচনার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসবে রাশিয়া: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ২০২২ সালের ইস্তাম্বুল শান্তি আলোচনার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসতে চায় রাশিয়া। ক্রেমলিনে উচ্চপদস্থ রুশ কর্মকর্তাদের এক বৈঠকে পুতিন এই ঘোষণা দেন। রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইস্তাম্বুলের চুক্তি থেকে কিয়েভের সরে আসার কোনো যুক্তি নেই। কিয়েভ আলোচনায় আগ্রহী হলে মস্কো আলোচনার টেবিল খোলা রেখেছে। তবে এ বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা; যুদ্ধ বন্ধে ট্রাম্পের সমর্থন চান জেলেনস্কি
মস্কোর একটি তেল শোধনাগারে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সমর্থন চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধ: ইউরোপীয় তিন দেশের ‘ধ্বংসাত্মক নীতির’ সমালোচনা করলো মস্কো
রাশিয়ার মস্কোয় নিযুক্ত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতরা আজ (বৃহস্পতিবার, ১১ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর ভূমিকার কড়া সমালোচনা করেছে রাশিয়া। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মস্কোয় বীর যোদ্ধাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
রাশিয়ার মস্কোয় ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দুই মাস পর তেহরান-মস্কো বিমান চলাচল শুরু
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর তেহরান ও মস্কোর মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রনে ২ দিনের অস্ত্রবিরতি ঘোষণা করলো পুতিন
অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রনের সঙ্গে চলমান যুদ্ধে ২ দিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

থার্মাল স্যুট পড়ে আইস ফ্লোটিংয়ে মেতেছে রাশিয়া
বিশেষভাবে তৈরি থার্মাল স্যুট পড়ে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে ‘আইস ফ্লোটিং’ নামের এক অভিনব আয়োজন হয়েছে রাশিয়ার মস্কোতে। ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত বরফঠান্ডা পানিতে ভেসে উপভোগ করছেন অংশগ্রহণকারীরা। স্যুটগুলো মূলত সামুদ্রিক জরুরি পরিস্থিতির জন্য তৈরি সারভাইভাল স্যুট, যা ৬ মিলিমিটার পর্যন্ত পুরু, ফলে পানিও এতে ঢুকে না। প্রস্তুতকারকের দাবি, এ স্যুট ছয় ঘণ্টা পর্যন্ত শরীরের তাপমাত্রা ধরে রাখতে সক্ষম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা প্রায় ২০ লাখ
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে, চার বছরে দুই দেশে সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখের কাছাকাছি। মার্কিন থিংকট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত, ইউক্রেনের সম্পৃক্ততা যাচাইয়ে পুলিশ
মস্কোতে গাড়ি বোমা হামলায় এক রুশ জেনারেল নিহত হয়েছে। এ ঘটনায় ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত করছে রুশ পুলিশ বিভাগ। এদিকে, গেল একদিনে ইউক্রেনের একাধিক স্থাপনায় হামলার দাবি করেছে মস্কো। অন্যদিকে, মায়ামিতে ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রতিনিধির সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ। রাশিয়া শান্তিচুক্তিতে আগ্রহী বলেও এক এক্স বার্তায় জানান তিনি।

মস্কোতে বসেই সিরিয়ায় প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা আসাদ সরকারের
মস্কোতে বসেই সিরিয়ায় নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা করছেন ক্ষমতাচ্যুত আসাদ সরকারের দুই ঘনিষ্ঠ ব্যক্তি। রাশিয়া, লেবানন ও আমিরাতে গড়ে তোলা নেটওয়ার্কের মাধ্যমে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী গঠনে অর্থায়ন চালু রেখেছেন তারা। তবে দেশ-বিদেশে গড়ে ওঠা গুপ্ত নেটওয়ার্কের ষড়যন্ত্র রুখে দেয়ার কথা জানিয়েছে শারা প্রশাসন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রতি ম্যাক্রোঁর আহ্বান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া চীন-ইউরোপের অর্থনৈতিক সম্পর্কের পুনঃভারসাম্য প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। চতুর্থ রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

২৮ দফা পরিকল্পনার খসড়া ট্রাম্পের; ধোঁয়াশায় জেলেনস্কির অবস্থান
রাশিয়ার স্বার্থকে প্রধান্য দিয়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধে ২৮ দফা পরিকল্পনার একটি খসড়া তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা আগেই তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পের পরিকল্পনা মানলে মস্কোর কাছে ধরাশায়ী হবে কিয়েভ। কি আছে ওই ২৮ দফা প্রস্তাবে? শেষ পর্যন্ত ট্রাম্পের প্রস্তাব মানবেন জেলেনস্কি?