পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় সরকারি সফরের অংশ হিসেবে আজ (সোমবার, ৮ জুন) সকালে দেশটির রাজধানী মস্কোর এই ঐতিহাসিক স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।
ভাব-গম্ভীর পরিবেশে ড. খলিলুর রহমান যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈন্যদের সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।—বাসস





