ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার পরদিনই এই বিমান পরিষেবা চালুর ঘোষণা এলো।
আরও পড়ুন:
ইরনার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে তেহরান থেকে রাশিয়ার উদ্দেশে উড্ডয়নের মাধ্যমে এই পরিষেবা পুনরায় চালু করে ইরানের বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার। ওই দিনই ফ্লাইটটি তেহরানে ফিরে আসে। এয়ারলাইন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, এখন থেকে এই রুটে সপ্তাহে তিন দিন নিয়মিত ফ্লাইট চলাচল করবে।





