ময়মনসিংহ মেডিকেল কলেজ
নেত্রকোণায় কবরস্থান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ৫৬

নেত্রকোণায় কবরস্থান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ৫৬

নেত্রকোণার কলমাকান্দায় কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় ছয় জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দিনদুপুরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী স্বজনদের।

বালুর ঘাটে ইজারাদারের সহকারীকে ‘বেধড়ক পেটালেন’ ত্রিশালের ইউএনও, ভিডিও ভাইরাল

বালুর ঘাটে ইজারাদারের সহকারীকে ‘বেধড়ক পেটালেন’ ত্রিশালের ইউএনও, ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার এলাকায় বালুর ঘাট ইজারাদারের এক সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে ওই ব্যক্তিকে উপুর্যুপুরি থাপ্পড়ের পর লাঠি দিয়ে পেটাতে দেখা যায়।

নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দু’জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৭ জুন) বিকাল পাঁচটার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহে একদিনে হামে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৪৭

ময়মনসিংহে একদিনে হামে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৪৭

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল থেকে আজ (বুধবার, ২৭ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৪১ শিশুর মৃত্যু হলো। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৪৭ শিশু।

দেড় বছরেও শেষ হয়নি কাজ: অনিশ্চয়তায় ময়মনসিংহের নতুন শিশু হাসপাতাল

দেড় বছরেও শেষ হয়নি কাজ: অনিশ্চয়তায় ময়মনসিংহের নতুন শিশু হাসপাতাল

২০২৪ সালের জুনে চালু হওয়ার কথা ছিল ময়মনসিংহের নতুন শিশু হাসপাতালের। কিন্তু এখনও শেষ হয়নি নির্মাণ কাজের অর্ধেকও। প্রকল্প বাতিল থাকায় প্রায় দেড় বছর বন্ধ ছিল কাজ। সম্প্রতি নতুন করে টেন্ডার সম্পন্ন করে কার্যাদেশ দেয়া হয়েছে।

মমেক হোস্টেলে সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত; এক সপ্তাহ বন্ধ ঘোষণা

মমেক হোস্টেলে সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত; এক সপ্তাহ বন্ধ ঘোষণা

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে বাইকে তেল ভরিয়ে আনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা ও ছাত্রাবাস এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানাকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

পেড্রিয়াটিক আইসিইউ না থাকায় ময়মনসিংহে হাম আক্রান্ত নবজাতক নিয়ে দুশ্চিন্তা!

পেড্রিয়াটিক আইসিইউ না থাকায় ময়মনসিংহে হাম আক্রান্ত নবজাতক নিয়ে দুশ্চিন্তা!

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১, এখন পর্যন্ত ৭

ময়মনসিংহ সদরের চুরখাই বেলতলি এলাকা থেকে মা চম্পা তার এক মাসের ছোট্ট শিশু রোহানকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন কয়েকদিন ধরে। তীব্র নিউমোনিয়া, রক্তে ইনফেকশনসহ হামে আক্রান্ত শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নবজাতক হওয়ায় তার ফুসফুস এখনো পুরোপুরি বিকশিত নয়, এমন অবস্থায় পেড্রিয়াটিক আইসিইউর ব্যবস্থা নেই হাসপাতালটিতে; সেজন্য শিশুটিকে বাঁচাতে বাবল সিপেপ তৈরি করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ স্বাভাবিকের ব্যবস্থা করেছে মেডিকেলের শিশু বিভাগের ডাক্তাররা।

‘মইরাও তো শান্তি নাই দেহি’— অ্যাম্বুলেন্স না পাওয়া স্বজনদের আহাজারি

‘মইরাও তো শান্তি নাই দেহি’— অ্যাম্বুলেন্স না পাওয়া স্বজনদের আহাজারি

মমেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে দিনভর রোগীদের দুর্ভোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আজ (সোমবার, ৩০ মার্চ) বেলা ১২টায় হার্ট অ্যাটাকে মারা যান শেরপুর জেলার ৩ সন্তানের জননী আনোয়ারা খাতুন। হাসপাতালের ছাড়পত্রের কাজ শেষে মায়ের মরদেহের পাশে কাঁদছেন ছেলে-মেয়েসহ পরিবারের স্বজনরা, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কেবল একটি অ্যাম্বুলেন্সের।

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

টাঙ্গাইলে ‘পাগলা কুকুরের’ কামড়ে আহত ২৫

টাঙ্গাইলে ‘পাগলা কুকুরের’ কামড়ে আহত ২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি পাগলা কুকুরের এলোপাতাড়ি কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে চার বছর বয়সী রায়হান নামের এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফ্রুট কার্নিভালে ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকদের  মিলনমেলা

ফ্রুট কার্নিভালে ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকদের মিলনমেলা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইন্টার্ন ডক্টরস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো সামার ফ্রুট কার্নিভাল ২০২৫। কার্নিভালে মেডিকেল কলেজের শিক্ষার্থী ছাড়াও ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকরা উপস্থিতি ছিলেন। কার্নিভালে মৌসুমি দেশিয় ফল ছাড়া ছিলো চকোলেট, কেক, আইসক্রিম ও কফি। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ম্যাজিক শো, বেলুন টার্গেটিং গেমস।