
যে রোবট আকাশে উড়ে, পানির নিচেও চলে
আকাশে উড়তে পারে, আবার পানির নিচে সাঁতারেও সক্ষম—এমন একটি রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক। মাত্র ৩০০ ডলার মূল্যের এই হালকা ওজনের রোবটটি ভবিষ্যতে মহাসাগর পর্যবেক্ষণ ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে চীনা রোবট আমদানি বন্ধ করলো যুক্তরাষ্ট্র
চীনে তৈরি নতুন মানবাকৃতির রোবট, রোবট কুকুর ও পাওয়ার ইনভার্টার আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব পণ্য দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য সাইবার ও জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
সরকার তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে এবং সরকার তাদের পাশে থাকবে।’ এছাড়া সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে সরকার দেশি-বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

‘২০৩৬ সালে টাকার কোনো মূল্য থাকবে না’— ইলোন মাস্ক
আগামী ১০ বছরের মধ্যেই মানুষের জীবনে টাকা তার প্রাসঙ্গিকতা হারাবে বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলোন মাস্ক। তিনি জানিয়েছেন, ২০৩৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের কল্যাণে দুনিয়ায় এমন এক ‘অবিশ্বাস্য প্রাচুর্যের’ যুগ শুরু হবে, যেখানে টাকার কোনো মূল্যই থাকবে না। সম্প্রতি দ্য ইকোনমিস্টের সঙ্গে সাম্প্রতিক পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘এমআইএসটি ম্যাভিরভ’
কানাডায় অনুষ্ঠিত মেট রোভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬- এ চ্যাম্পিয়ন হয়েছে ‘এমআইএসটি ম্যাভিরভ’ । ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ দলটি গঠন করা হয়।

খেলনা দিয়েই বিশ্ববাজারে সবাইকে টেক্কা দিচ্ছে চীন
অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিংবা রোবট নয়, খেলনা দিয়েই বিশ্ববাজারে সবাইকে টেক্কা দিচ্ছে চীন। চীনা আন্তর্জাতিক সংস্কৃতি শিল্প মেলায় সবার নজর কেড়েছে বিভিন্ন পপ ক্যালচার থেকে উঠে আসা খেলনা পুতুল। ট্রেন্ডি এই খেলনাগুলো চিরায়ত চীনা সংস্কৃতিকে ধারণ করলেও, বাইর থেকে আসা দর্শনার্থীদের কাছে একইভাবে সমাদৃত হচ্ছে এই শিল্প।

চীনের প্রযুক্তি পরীক্ষায় মহাকাশ কম্পিউটিং ও রোবটের সমন্বয়
চীনে একটি পরীক্ষায় মহাকাশভিত্তিক কম্পিউটিং, ওপেন-সোর্স এআই এজেন্ট এবং মানবাকৃতি রোবটকে একত্র করে দূর থেকে বুদ্ধিমান নিয়ন্ত্রণ সফলভাবে প্রদর্শন করা হয়েছে।

কর্নারস্টোন রোবটিকস খাতে হংকংয়ের ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ
চিকিৎসাবিজ্ঞানের জগতে বিপ্লব ঘটাচ্ছে সার্জিক্যাল রোবট। চিকিৎসাক্ষেত্রে রোবটের সম্প্রসারণে কাজ করে যাচ্ছে টেক জায়ান্ট দেশগুলো। বিশ্বব্যাপী উন্নয়নের উপর জোর দিয়ে সার্জিক্যাল রোবটিকস খাতে বিশাল বরাদ্দ দিয়েছে হংকং।

আরডুইনো অধিগ্রহণ করলো কোয়ালকম
ইতালির নন প্রফিট ফার্ম আরডুইনো অধিগ্রহণ করেছে সান ডিয়েগো-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি কোয়ালকম। আরডুইনো মূলত রোবট বা ইলেকট্রনিক গ্যাজেটের প্রোটোটাইপের জন্য হার্ডওয়্যার ও সফ্টওয়্যার তৈরি করে। গত (মঙ্গলবার, ৭ অক্টোবর) আরডুইনো ও কোয়ালকমের মধ্যে এ চুক্তি হয়।

বিশ্বের শিল্প রোবট বাজারে শীর্ষে চীন, ইনস্টলেশনেও রেকর্ড
গত বৃহস্পতিবারের ফ্রাঙ্কফুর্টভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স (আইএফআর) প্রকাশিত ওয়ার্ল্ড রোবটিক্স ২০২৫ রিপোর্ট অনুযায়ী, চীনের শিল্প রোবট স্টক ২০২৪ সালে ২০ হাজার ২৭ হাজার ইউনিটে পৌঁছে, যা বৈশ্বিক চাহিদার অর্ধেকেরও বেশি।

ফুটবল খেলছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, অভিভূত ফুটবলপ্রেমীরা
মেসি-রোনালদো নয়, মাঠে ফুটবল খেলছে মানবাকৃতির রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটদের জন্য আয়োজন হতে চলেছে ফুটবল টুর্নামেন্ট। তার আগে প্রস্তুতি ম্যাচে, প্রফেশনাল ফুটবলারদের মতোই পাস দিচ্ছে এসব রোবট, করছে ফাউলও। আবার মাঠেই নিজে নিজে উঠে দাড়িয়ে করছে প্রতিবাদ। চীনের রাজধানী বেইজিংয়ের এমন দৃশ্য মন জয় করেছে ফুটবলপ্রেমীদের।

দুর্গম পথ পাড়ি দিতে সক্ষম চার পা-ওয়ালা রোবটিক ডগ আনলো চীনা প্রতিষ্ঠান
আবারও চার পা-ওয়ালা কুকুর আকৃতির রোবটিক ডগ সামনে এনেছে চীনের ডিপ রোবটিক্স নামে একটি প্রতিষ্ঠান, যা উঁচু-নিচু দুর্গম পথ দিয়ে দ্রুতগতিতে ছুটে চলতে পারে। সেন্সরের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে জটিল উদ্ধার অভিযানও সম্ভব এই রোবট দিয়ে।