
সাইবেরিয়ায় প্লেগের প্রাদুর্ভাবের শঙ্কা; রাশিয়াকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের
রাশিয়ার সাইবেরিয়ায় মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগের প্রাদুর্ভাবের আশঙ্কায় দেশটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাইবেরিয়ায় প্লেগ গবেষকের মৃত্যু; রাশিয়ার কাছে আরও তথ্য প্রকাশের আহ্বান যুক্তরাষ্ট্রের
রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণা কেন্দ্রের এক কর্মীর মৃত্যুর ঘটনায় মস্কোকে বিশ্বের সামনে আরও স্বচ্ছ ও বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর ) আইসল্যান্ড সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাইবেরিয়ায় প্লেগ গবেষণা কেন্দ্রের কর্মীর মৃত্যু; কোয়ারেন্টিনে দুই শতাধিক মানুষ
রাশিয়ার সাইবেরিয়ায় একটি প্লেগ গবেষণা ইনস্টিটিউটের কর্মীর রহস্যজনক মৃত্যুর পর সতর্কতা হিসেবে প্রায় ২০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঘটনাটির ওপর নিবিড় নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। স্থানীয়ভাবে মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও রুশ কর্তৃপক্ষ একে ‘অজ্ঞাত কারণের নিউমোনিয়া’ বলে উল্লেখ করেছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে।

সাইবেরিয়ায় প্রশিক্ষণের সময় রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত
সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলে প্রশিক্ষণের সময় রাশিয়ার টিইউ-টুয়েন্টি টু এম থ্রি বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।