স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব হাসপাতালে অনিয়ম ও সমস্যাগুলো প্রায় একই। তাই সব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
এছাড়া খুমেক হাসপাতালে আগুন লাগার স্থান পরিদর্শন করেন তিনি। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
কাউকে না জানিয়েই বেলা ১১টায় হঠাৎ সদর হাসপাতালে পরিদর্শন শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন:
পরবর্তীতে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিদর্শন কালে কথা বলেন সেখানে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে। হাসপাতালে এসে টাকা দিয়ে র্যাবিট ভ্যাক্সিন কেনাসহ নানা অভিযোগ করেন সেবা প্রত্যাশীরা।
এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




