পুলিশ জানায়, মোটরসাইকেলের আরোহী হিসেবে যাত্রাকালে বড় চেরাগপুর এলাকায় সড়কের ওপর খড়ের নিচে থাকা একটি গর্ত চালকের চোখে পড়ে নি। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
আরও পড়ুন:
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তানবিমা আক্তার লিজা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।





