স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে সৈয়দপুরে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন দুই বন্ধু। পথে গাড়োডাঙ্গি ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, ওই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের অতিরিক্ত গতি এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারা সড়কটিতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। দুই পরিবারের জন্য শনিবারের সন্ধ্যা হয়ে রইল এক অপূরণীয় ক্ষতির স্মৃতি। যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই নিভে গেল দুটি সম্ভাবনাময় জীবনের আলো।




