ঈদের নামাজ আদায় করতে ছুটে আসেন নানা বয়সি ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে নির্ধারিত সময়ে জামাত শুরুর আগেই ঈদগাহের মাঠ মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায়।
আরও পড়ুন:
নামাজ আদায় করেন-নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম দুলু, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে ঈদ উৎসবকে ঘিরে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা অংশ নেয়।





