আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন: ডেইলি মেইল

ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন
ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন | ছবি: এএফপি
0

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই আরব সাগরে মোতায়েন করা হয়েছে ব্রিটেনের অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন ‘এইচএমএস আনসন’। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবমেরিনটি গত ৬ মার্চ অস্ট্রেলিয়ার পার্থ বন্দর ত্যাগ করে এবং বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী উত্তর আরব সাগরে অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‘এইচএমএস আনসন’ দীর্ঘপাল্লার ‘টমাহক ব্লক-৪’ ল্যান্ড-অ্যাটাক মিসাইল এবং শক্তিশালী ‘স্পিয়ারফিশ’ হেভিওয়েট টর্পেডোতে সজ্জিত, যা স্থল ও সমুদ্র—উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুন:

এদিকে, সাবমেরিন মোতায়েনের এ ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি জোরদার করছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এনএইচ