আজ (রোববার, ১ নভেম্বর) সকালে গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন পিএফজি সার গুদাম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমানে ইউরিয়া ও নন-ইউরিয়া মিলিয়ে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।’
সারের সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা আরও কার্যকর, আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে গুদামটি নির্মাণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।





