পাবনা মানসিক হাসপাতালে অভিযান; চার দালালকে কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে অভিযান
পাবনা মানসিক হাসপাতালে অভিযান | ছবি: সংগৃহীত
0

পাবনা মানসিক হাসপাতালে এনএসআইয়ের মোবাইল কোর্টের অভিযানে চার দালালকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ (রোববার, ১নভেম্বার) সকালে পাবনা এনএসআইয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে সদর এসিল্যান্ড এস এম ফুয়াদ নেতৃত্বে পাবনা মানসিক হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চারজন দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে।

আটককৃতরা হলেন; সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট গ্রামের শহিদুল মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল, কিসমত প্রতাপপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে সুজন আলী, হেমায়েতপুর গ্রামের তৈয়েব আলীর ছেলে জাকির হোসেন, একই এলাকার চাঁদ আলীর ছেলে মাসুদ রানা।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দোষীদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ অভিযানের সময় এনএসআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে দশজন সদস্যের একটি টিম ও থানা পুলিশ অংশগ্রহণ করে।

এফএস