গ্রামীণ কৃষি
পাল্লা দিয়ে বাড়ছে মরিচের দাম

পাল্লা দিয়ে বাড়ছে মরিচের দাম

ধারাবাহিকভাবে চলা ভারী বৃষ্টিতে গ্রীষ্মকালীন মরিচ চাষে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। অতিবৃষ্টির কারণে মাঠের অধিকাংশ মরিচ গাছ পচে ও মারা যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এদিকে মরিচের সরবরাহে ঘাটতি হওয়ায় ভোক্তা পর্যায়ে কেজি প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৩২০ টাকায়।

পাহাড়ে বাড়ছে লটকন চাষ; বদলে যাচ্ছে পতিত জমির চিত্র

পাহাড়ে বাড়ছে লটকন চাষ; বদলে যাচ্ছে পতিত জমির চিত্র

শেরপুরের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে লটকন চাষ। একসময় পতিত ও অনাবাদি পড়ে থাকা পাহাড়ি জমিতে এখন গড়ে ওঠছে লটকনের বাগান। কম পরিচর্যা, ভালো বাজারদর ও লাভজনক হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক।

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ; উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৫ হাজার টন

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ; উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৫ হাজার টন

চলতি মৌসুমে ফরিদপুর জেলায় ৮৭ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা পাট কাটা, জাগ দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনুকূল আবহাওয়ার কারণে এবার পাটের ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।

সৌর পাম্পে সেচ, তবু ভরসা জাতীয় গ্রিডের বিদ্যুতে!

সৌর পাম্পে সেচ, তবু ভরসা জাতীয় গ্রিডের বিদ্যুতে!

ডিজেলের বিকল্প হিসেবে কৃষিতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সেচ নিশ্চিত করতে দেশে চালু করা হয়েছিল সৌরচালিত সেচ পাম্প। কিন্তু দিনাজপুরে সেই সৌর পাম্পের অনেকগুলোই এখন নিরবচ্ছিন্নভাবে চলতে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করছে। ফলে প্রশ্ন উঠছে, যে প্রযুক্তির লক্ষ্য ছিলো বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো, সেটি কেন আবার বিদ্যুতের ওপরই নির্ভরশীল হয়ে পড়ছে?

স্ট্রবেরি-ড্রাগনের পর এবার রাজশাহীতে হচ্ছে আঙুর চাষ

স্ট্রবেরি-ড্রাগনের পর এবার রাজশাহীতে হচ্ছে আঙুর চাষ

স্ট্রবেরি, মাল্টা, ড্রাগনের পর এবার আঙ্গুরের বাণিজ্যিক চাষ হচ্ছে রাজশাহীতে। তরুণ কৃষকরা আগ্রহী হচ্ছেন জনপ্রিয় এ ফল চাষে। রাজশাহীর আবহাওয়ায় ফল সুমিষ্ট হওয়ায় দিন দিন বাড়ছে আঙ্গুর বাগানের পরিধি। কৃষকের ক্ষতি কমিয়ে বাণিজ্যিক সাফল্য আনতে সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অদিধপ্তর।

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য বাংলাদেশ এগ্রিকালচার রিপোটার্স-বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক।

কৃষকের দীর্ঘশ্বাস, ফরিদপুরে উৎপাদন খরচের অর্ধেক দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ!

কৃষকের দীর্ঘশ্বাস, ফরিদপুরে উৎপাদন খরচের অর্ধেক দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ!

দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের মাঠজুড়ে এখন কেবলই কৃষকের দীর্ঘশ্বাস। যে পেঁয়াজ ফলিয়ে ঘরে তোলার আনন্দে মুখরিত থাকার কথা ছিল গ্রামীণ জনপদ, বাজারমূল্যের আকস্মিক ধসে সেই পেঁয়াজই এখন চাষির গলার কাঁটা। উৎপাদন খরচের তুলনায় প্রায় অর্ধেক দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয়ে হাজার হাজার কৃষক এখন দেউলিয়া হওয়ার পথে।

ড্রাগন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা; ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক

ড্রাগন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা; ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এই ঘটনা ঘটে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাগান চোখের সামনে এভাবে ধ্বংস হতে দেখে তীব্র মানসিক আঘাতে মাঠেই স্ট্রোক করে লুটিয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক শাহজালাল (ছাকা)।

বেড়েছে সরবরাহ, নেই ক্রেতা—দরপতনে ক্ষতির মুখে ঝিনাইদহের আমচাষিরা

বেড়েছে সরবরাহ, নেই ক্রেতা—দরপতনে ক্ষতির মুখে ঝিনাইদহের আমচাষিরা

বড় ধরনের দরপতন ঝিনাইদহের কোটচাঁদপুরের আম বাজারে। প্রচণ্ড গরমে দ্রুত আম পেকে যাওয়ায় হাটে সরবরাহ বেড়েছে কয়েকগুণ, তবে সেই তুলনায় কাঙ্ক্ষিত ক্রেতার অভাব। উৎপাদন ও পরিবহন খরচ তোলা নিয়েই শঙ্কায় স্থানীয় বাগান মালিক ও চাষিরা।

চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ জাতের আম নিয়ে বসেছে ‘আম মেলা’

চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ জাতের আম নিয়ে বসেছে ‘আম মেলা’

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে দেশি-বিদেশি ১৮৩ জাতের আম নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আম মেলা’। তোতাপুরি, জাদুজেম, শরবতি, ব্রুনাই কিং, কিউজাই, কেইট, ঊষাপন্নি, দিলসাদসহ নানা জাতের আমের সমাহারে জমে উঠেছে এ আয়োজন।