পদ্মা ইকো সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন

বৃক্ষ রোপণ করা হচ্ছে
বৃক্ষ রোপণ করা হচ্ছে | ছবি: এখন টিভি
0

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আজ (শুক্রবার, ২১ আগস্ট) দুপুরে এ সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা।

বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, ‘আমরা পরিবেশবান্ধব আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। তাই পদ্মা ইকো সিটিতে এ বছর ১০ হাজার বৃক্ষ রোপণ করতে চাই। আজকে তার উদ্বোধন করা হলো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পুষ্পধারার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলীনূর ইসলাম, প্রতিষ্ঠানটির পরিচালক মঈন উদ্দিন খান, হাসিবুল হক মামুন, এনামুল হক, আলী রেজা, আতিকুর রহমান মিন্টু, মিলন আহমেদ, আবু বকর সিদ্দিকসহ অনেক।

জেআর