সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, সময়ের খবর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তরিকুল ইসলাম, ডা. হুমাইরা মুসলিমা বাবলি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনর সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন।
সভায় বক্তারা জানান, কিন্ডারগার্টেন স্কুলগুলোর আরও উন্নয়ন প্রয়োজন। বেশিরভাগ স্কুলগুলোর অবকাঠামোগত অবস্থা অনেক খারাপ। কিন্ডারগার্টেন স্কুলের বেশিরভাগ শিক্ষকের বেতন অনেক কম। তাই এ জায়গাটির দিকে সবার নজর দেয়া জরুরি বলে মনে করেন তারা।
আরও পড়ুন: ১৬ বছরের গুম-খুনে দায়ী শেখ হাসিনার বিচার বাংলাদেশেই হবে: ফখরুল
তবে তারেক রহমানের দেয়া ৩১ দফায় শিক্ষার উন্নয়নের ব্যাপারে বলা হয়েছে। সে বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়াও এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কিন্ডারগার্টেন স্কুলের উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানান প্রধান অতিথি নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।





