তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই একটায় জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে। অর্থনীতি পরিস্থিতি এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। শ্বেতপত্রের ভেতর দিয়ে সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। মূল্যস্ফীতি যে টুকু কমেছিল বর্তমানে সেটা আবার ঊধ্বর্মুখী হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, ‘দেশে চাল, তেল সবজি ইত্যাদির দাম বেড়েছে। এরকম যদি বাড়তে থাকে এবং এটার যদি মজুরি এবং বেতনের সামঞ্জস্য না থাকে তাহলে দেখা যাচ্ছে দারিদ্র্যের হার বাড়ছে, বৈষম্য বাড়ছে এবং পুষ্টিহীনতা এটার সঙ্গে যুক্ত হয়েছে। এ রকম অর্থনৈতিক অবস্থা পরিস্থিতি যদি আবার জটিল হয় তাহলে যে নির্বাচন, রাজনৈতিক উত্তরণ চাচ্ছি সেটা বাধাগ্রস্ত হবে।’
ইউনিটি অ্যাসোসিয়েশনে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘অর্থনীতির অবস্থা কোনোভাবেই খারাপ হতে দেয়া যাবে না। সবাই এখন নির্বাচন, সনদ ও সংবিধান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এটার কারণে বিনিয়োগ, কর্মসংস্থান ও মজুরি এগুলো নজর দেয়া কম হচ্ছে সেইদিকেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি।;
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশকে যদি উন্নয়নের পরবর্তী পর্যায়ে নিতে হয় তাহলে মান সম্পন্ন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বিগত সময়ে যে সমস্ত শিক্ষার্থী পাস করেছে সে পরিমাণে তারা গুণগত শিক্ষা পায়নি। সেখানে বড় ধরনের ফাঁক ছিল। এবার মাধ্যমিক পরীক্ষার ভিতর দিয়ে সেই ফাঁকটি ধরা পড়েছে। তারা পাস করছে কিন্তু তারা ভর্তি হতে পারছে না। এর সঙ্গে ভয়াবহভাবে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকদের যোগ্যতা হ্রাস পেয়েছে।’
সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এস এম জাহাঙ্গীর হোসেন।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর ও লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।




 found inside the Brazilian woman-320x167.webp)
