স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে চারজনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নাকশি গ্রামে চারজনকে এবং সবশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে চারজনকে কামড়ে আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ মাদরাসা শিক্ষার্থীসহ ৭ জন দগ্ধ
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাইকে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গিয়েছেন।
এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ ক্রান্তি জানান, শিয়ালটি খুব সম্ভবত জলাতঙ্ক (র্যাবিস) রোগে আক্রান্ত ছিল। শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ও সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শও দেন তিনি।





