কর্মবিরতির কারণে নিয়মিত ক্লাস ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।এতে জেলাজুড়ে শিক্ষার কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেল প্রদান, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিসহ চার দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
দাবি মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।




 and Yashar chief Gadi Eisenkot wave to supporters-320x167.webp)
