Recent event

বেগমগঞ্জের জামায়াত প্রার্থীর নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন
নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন | ছবি: এখন টিভি
0

নোয়াখালী-৩ আসনে (বেগমগঞ্জ) জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৩টায় আগুন দেয়ার ঘটনা ঘটে।

এসময় অফিসের ভেতরের আসবাবপত্র, নির্বাচনি প্রচার সামগ্রী, অফিসে থাকা একটি অটোরিকশা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:

বোরহান উদ্দিন বলেন, ‘গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে রাতের আঁধারে এ কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। একটি পক্ষ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে সেজন্য ভয় দেখাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।’

এফএস